Trending Now

শীতের বৃষ্টিতে সীমাহীন কষ্টে গাজার বাস্তুচ্যুতরা

Date:

ডেস্ক রিপোর্ট : যুদ্ধ বিধ্বস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় শীতকালের বৃষ্টি হয়েছে। এতে করেই সেখানে শীত বেড়েছে। সঙ্গে সঙ্গে বেড়েছে দুর্ভোগও। গতকাল বুধবারের বৃষ্টি গাজার বাস্তুচ্যুতদের কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। খবর এএফপির।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, যুদ্ধের জেরে বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে গাজার বেশিরভাগ বাসিন্দা। জনাকীর্ণ সংকীর্ণ জায়গায় তাঁবু করে জীবনযাপন করতে হচ্ছে তাদের। তবে, শীতকালের বৃষ্টি সেই জীবনকেও আরও দুর্বিষহ করে তুলছে।

বাড়ি হারিয়ে তাঁবুতে ঠাঁই মিলেছে গাজার বাসিন্দা আজিজা আল-সাবাওয়ারির। বৃষ্টিতে তাদের তাঁবুতে পানি ঢুকে পড়েছে। সেই পানি বের করার প্রচেষ্টা চালাচ্ছেন তিনি। ৩৮ বছর বয়সী এই মা বলেন, ‘শীতে আমার ছেলে অসুস্থ হয়ে পড়েছে। আমার মেয়ের পায়ে কোনো জুতা নেই। মনে হচ্ছে, আমরা ভিক্ষুক। কেউ আমাদের কথা চিন্তা করে না। কেউ সাহায্য করে না।’

এএফপি বলছে, বৃষ্টির জেরে গাজার তাপমাত্রা রাতারাতি অনেক কমে গেছে। আর রাতের দিকে তাপমাত্রা আরও নিচে নামে। বৃষ্টির কারণে যুদ্ধবিধ্বস্ত অঞ্চলে অনেকগুলো তাঁবু পানিতে ডুবে গেছে। ভালো আশ্রয় না পেয়ে অনেকে প্লাস্টিকের চাদরের নিচে ঘুমাতে বাধ্য হচ্ছে।

গত দুই মাসে যুদ্ধের জেরে গাজার ১৯ লাখ লোক অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়েছে। বাস্তুচ্যুত হওয়াদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু। তাদের মধ্যে একজন আজিজা আল-সাবাওয়ারি। ইসরায়েলি বাহিনীর নির্দেশে গাজার বেশিরভাগ বাসিন্দা দক্ষিণ গাজার রাফাহ সীমান্তে অবস্থান করছে।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে বাস করতো আজিজা আল-সাবাওয়ারি। তবে, তাকে সেখান থেকে সরে যেতে বাধ্য করা হয়েছে। পরে দক্ষিণ গাজার খান ইউনিসে পরিবারসহ আশ্রয় নেন এই মা। এরপর জোরপূর্বক পরিবারটিকে রাফা সীমান্তের দিকে ঠেলে দেওয়া হয়।

এএফপি বলছে, মিসর সীমান্তের পাশের শহর রাফাহ বাস্তুচ্যুতদের একটি বিশাল শিবিরে পরিণত হয়েছে, যেখানে কাঠ এবং প্লাস্টিকের শিট ব্যবহার করে শত শত তাঁবু স্থাপন করা হয়েছে।

সেখানে থাকা বাস্তুচ্যুত বিলাল আল-কাসাস বলেন, ‘আমরা পাঁচ দিন খোলা আকাশের নিচে কাটিয়েছি। এখন তাঁবু পেলেও তা বৃষ্টির পানিতে প্লাবিত হয়ে গেছে।’ বৃষ্টির সঙ্গে তীব্র বাতাসে তাঁবুর ভঙ্গুর কাঠামো কাঁপছে। বাস্তুচ্যুতরা প্লাস্টিকের চাদর দিয়ে সেই কাঠামো শক্তের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

৪১ বছর বয়সী বিলাল আল-কাসাস বলেন, ‘আমরা কোথায় পাড়ি জমাবো? আমাদের মর্যাদা চলে গেছে। নারীরা কোথায় স্বস্তি পাবেন? কোনো বাথরুম নেই। আমরা মৃত্যুর সময় গুনছি। আমরা আর খেতে ও পান করতে চাই না।’

জাতিসংঘের মানবিক সংস্থার মতে, গত ৩ ডিসেম্বরের পর থেকে কয়েক লাখ বাস্তুচ্যুত রাফাহয় পৌঁছেছে। সেখানে বাস্তুচ্যুতদের ভিড়ে কাজে হিমশিম খাচ্ছে স্বেচ্ছাসেবকরা। জাতিসংঘের মানবিক সংস্থা ওসিএইচএ এক বিবৃতিতে জানিয়েছে, রাফায় অবস্থান করাদের খাদ্য, পানি ও আশ্রয় প্রয়োজন। পর্যাপ্ত টয়লেট ব্যতীত সেখানে রোগের সংক্রমণ বাড়বে। পরিস্থিতি আরও খারাপ হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...