Trending Now

শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের পর ধানক্ষেতে মিললো মরদেহ

Date:

সংলাপ ডেস্ক : কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নিখোঁজের পর ধানক্ষেত থেকে ৯ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। 

সোমবার (২৯ এপ্রিল) সন্ধ্যায় এ ঘটনায়  কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় শিশুটির মা বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

জানা যায়, সোমবার স্থানীয় সোনালী শিশু বিদ্যানিকেতন কিন্ডারগার্টেন স্কুলের ৩য় শ্রেণিতে পড়ুয়া ওই শিশু সকাল ১০টায় বিদ্যালয় ছুটির পর আর বাড়িতে ফেরেনি। এতে ওই শিশুর মা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় সন্তানের নিখোঁজ বিষয়ে একটি অভিযোগ দিতে যান। দুপুর ৩টার দিকে খবর পান গলিয়ারা উত্তর ইউনিয়নের খেয়াইশ মসজিদের পাশে বাঁশ মুড়ার নিকটবর্তী ধানক্ষেতে সন্তানের মৃতদেহ পড়ে আছে। পরে থানার পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

শিশুটির মা বলেন, আমাদের সাথে কারও শত্রুতা নেই। কেনো আমার এই অবুঝ ছোট্ট শিশুটিকে হত্যা করতে হলো। আমি আমার সন্তানের হত্যাকারীদের ফাঁসি চাই।

কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার অফিসার ইনচার্জ আলমগীর ভূঁইয়া বলেন, শিশুর মা অভিযোগ করতে আসার পর ঘটনার খবর পেয়ে আমিসহ আমার টিম ঘটনাস্থলে যাই। প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে শিশুটিকে ধর্ষণের পর তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। সূত্র : রাইজিং বিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...