Trending Now

শাখতারকে উড়িয়ে বায়ার্নের জয়

Date:

ক্রিড়া ডেস্ক : ম্যাচের শুরুতেই গোল হজম বায়ার্ন সমর্থকদের কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল। তবে ম্যাচশেষে হাসিটা হাসলো ভিনসেন্ট কোম্পানির দলই। চ্যাম্পিয়নস লিগের ম্যাচে দাপুটে পারফরম্যান্সে শাখতার দোনেৎস্ককে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দিবাগত রাতে শুরুতেই বায়ার্নের জালে বল জড়িয়ে দেন প্রতিপক্ষের কেভিন। এরপর বাকি সময়ে দাপট দেখায় বায়ার্ন। কনরাড লাইমার গোলে সমতায় ফেরে তারা। এরপর গোল করেন টমাস মুলার, ও জামাল মুসিয়ালা। জোড়া গোলের দেখা পান ওলিসে।

পঞ্চম শাখতারকে এগিয়ে নেন কেভিন। এরপর প্রথমার্ধে আর কোনো শট লক্ষ্যে রাখতে পারেনি তারা। একাদশ মিনিটে বায়ার্নকে সমতায় ফেরান অস্ট্রিয়ান মিডফিল্ডার লাইমার।

প্রথমার্ধের নির্ধারিত সময়ের শেষ মিনিটে বায়ার্নকে এগিয়ে নেন মুলার। বক্সে মুসিয়ালার পাস পেয়ে বাঁ পায়ের শটে গোলটি করেন অভিজ্ঞ তারকা। প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বায়ার্ন।

দ্বিতীয়ার্ধের ৭০তম মিনিটে সফল স্পট কিকে ব্যবধান বাড়ান ওলিসে।  ৮৭তম মিনিটে ছয় গজ বক্সের বাইরে থেকে গোলে দলের চতুর্থ গোলটি করেন মুসিয়ালা। যোগ করা সময়ে দারুণ এক গোলে স্বাগতিকদের কফিনে শেষ পেরেক ঠুকে দেন ওলিসে।

চলতি আসরে ছয় ম্যাচে বায়ার্নের চতুর্থ জয় এটি। তাদের আগের তিনটি জয় ছিল ঘরের মাঠে। ৬ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে বায়ার্ন। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ২৭ নম্বরে আছে শাখতার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...