Trending Now

শরিফুলের হাতে ৬ সেলাই, প্রথম ম্যাচে তাঁকে পাওয়া নিয়ে শঙ্কা

Date:

সংলাপ ডেস্ক : হার্দিক পান্ডিয়ার ব্যাট ছুঁয়ে আসা বল ঠেকাতে গিয়ে হাতে আঘাত পান শরিফুল ইসলাম। নিউ ইয়র্কে ভারত বাংলাদেশের প্রস্তুতি ম্যাচের ঘটনা। ইনিংসের শেষ ওভারে শরিফুল বোলিংয়ে এসে চোট নিয়ে মাঠ ছাড়েন।

ম্যাচের পর তাকে নেওয়া হয় হাসপাতালে। সেখানে আরও একটি দুঃসংবাদ শুনেছে দল। বাঁহাতি পেসারের হাতে ছয়টি সেলাই লেগেছে। ফলে ৮ জুন বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাকে নাও পাওয়া যেতে পারে। এমন কি বিশ্বকাপ থেকেও ছিটকে যেতে পারেন।

দলের সঙ্গে থাকা বিসিবির প্রধান চিকিৎসক এক ভিডিও বার্তায় বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরীকে বলেছেন, ‘শরিফুলের শেষ ওভারে একটি বল ঠেকাতে গিয়ে বাঁ হাতের তর্জনী ও মধ্যমার মাঝে যে জায়গা, সেখানে একটা স্প্লিট ইনজুরি হয়েছে। মাঠে প্রাথমিক পরিচর্যার পর তাকে ম্যাচ শেষে নাসাউ ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে নিয়ে যাওয়া হয়। সেখানে হ্যান্ড সার্জনের তত্ত্বাবধানে ওর ক্ষতস্থানে ছয়টা সেলাই পড়েছে। আমরা দুই দিন পর আবার হ্যান্ড সার্জনের কাছে যাব। তখন আমরা আসলে বুঝতে পারব যে ওর ফিরতে কত সময় লাগবে।’

জাতীয় দলের নিয়মিত পেসার শরিফুল নতুন বলে ভরসা। শেষ কয়েক মাস ধরেই বল হাতে তার পারফরম্যান্স বেশ ভালো। চোটের কারণে শরিফুল ছিটকে গেলে তা রীতিমত বড় ধাক্কা হবে। দলের সঙ্গে সফরে আছেন হাসান মাহমুদ। তাকে বিকল্প হিসেবে নেওয়া হয়েছে। শরিফুল কোনো কারণে খেলতে না পারলে হাসানকে দলভুক্ত করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...