Trending Now

লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

Date:

সংলাপ ডেস্ক : লেবাননে ‘বিস্তৃত হামলা’ চালিয়েছে ইসরায়েল। উত্তর ইসরায়েলে রকেট হামলায় এক নারী নিহত ও অন্যরা আহত হওয়ার পর ইসরায়েল বুধবার এ হামলা চালিয়েছে।

লেবাননের গণমাধ্যম জানিয়েছে, ইসরায়েল সীমান্তবর্তী গ্রামগুলোতে হামলা চালিয়েছে এবং এ ঘটনায় ভবনগুলোতে আগুন লেগেছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে দুই পক্ষই ইসরায়েলের উত্তর সীমান্তে নিয়মিত গুলি চালাচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হাগারি বুধবার এক্স (আগের টুইটার) এ লিখেছেন, ‘জঙ্গি বিমান লেবাননের ভূখণ্ডে ব্যাপক আক্রমণ শুরু করেছে।’

তিনি জানান, আইডিএফ আগামী কয়েক ঘণ্টার মধ্যে তাদের সর্বশেষ বিমান হামলার বিষয়ে আরও বিস্তারিত জানাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...