স্পোর্টস ডেস্ক : মারলেই চার না হয় ছয়। ইংলিশ বোলারদের নিয়ে যেন ছেলেখেলায় মেতে ওঠেন দক্ষিণ আফ্রিকান ব্যাটাররা। শুরুটা করেন রেজা হেন্ডরিক্স আর শেষে ঝড় তোলেন হেনরিক ক্লাসেন-মার্কো জানসেন। ক্লাসেন পান সেঞ্চুরির দেখা, সঙ্গে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ইতিহাসে নিজেদের রেকর্ড রান করে থামে তারা।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ শনিবার টস হেরে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ৩৯৯ রান করে দক্ষিণ আফ্রিকা। ইংল্যান্ডের বিপক্ষে এর আগে ওয়ানডেতে প্রোটিয়াদের সর্বোচ্চ রান ছিল ৩৫৪। শেষ ওভারে দুই উইকেট না হারালে চার’শ পেরিয়ে যেতো পারতো বিশ্বকাপে চোকার্স খ্যাত দলটির দলীয় সংগ্রহ।



