Trending Now

যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসার শিক্ষক মুরাদ গ্রেপ্তার

Date:

বিশেষ প্রতিবেদন : ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের আজিমপুর শাখার গণিত শিক্ষক মুরাদ হোসেন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত ১২টার দিকে রাজধানীর কলাবাগানের বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকালে লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার মো. হেলাল উদ্দিন বলেন, সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় এক তরুণী থানায় লিখিত অভিযোগ করেন। পরে প্রাথমিক তদন্তে নিশ্চিত হয়ে রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়।  সোমবার ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডি বিষয়টি নিয়ে এক অনলাইন সভায় এই সিদ্ধান্ত নেয়। একই সঙ্গে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য উচ্চতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে রোববার বিদ্যালয়ের সামনে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা

উল্লেখ্য, গত শনিবার ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগে আজিমপুর ক্যাম্পাসের দিবা শাখার জ্যেষ্ঠ শিক্ষক মুরাদ হোসেন সরকারকে প্রত্যাহার করে অধ্যক্ষের কার্যালয়ে সংযুক্ত করে কলেজ কর্তৃপক্ষ। অভিভাবক ও ছাত্রীদের পক্ষ থেকে অভিযোগে বলা হয়, ওই শিক্ষক কোচিংয়ে পড়ানোর সময় ছাত্রীদের যৌন হয়রানি করতেন। সূত্র : রাইজিংবিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...