Trending Now

যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার প্রভাবশালী র‍্যাপারের জামিন না মঞ্জুর

Date:

বিনোদন ডেস্ক : প্রভাবশালী মার্কিন র‍্যাপার ও সংগীত প্রযোজক শন কম্বস। যৌন নির্যাতন ও নারী পাচারের অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) তাকে আদালতে তোলা হলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

প্রসিকিউটরের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, তারকা খ্যাতি ব্যবহার করে দীর্ঘ পরিকল্পনার অংশ হিসেবে নারীদের যৌন কাজে বাধ্য করা ও নারী পাচারসহ তিনটি ফৌজদারি অভিযোগ আনা হয়েছে শন কম্বসের বিরুদ্ধে। তার জামিন আবেদন করা হলে ম্যানহাটন ফেডারেল কোর্টের বিচারক রবিন টারনোফস্কি তা নাকচ করে দেন।

আইনজীবী মার্ক অগ্নিফিলো শন কম্বসের পক্ষে বক্তব্য তুলে ধরেন। যৌন কার্যকলাপকে ‘সম্মতিপূর্ণ’ বলে দাবি করেন। বিচারকের দিকে প্রশ্ন ছুড়ে দিয়ে মার্ক অগ্নিফিলো বলেন, ‘এভাবে ঘনিষ্ঠ হওয়ার অভিজ্ঞতা কি সবার আছে? না। এটা কি নারী পাচার? না। যদি না সবাই সেখানে থাকতে চায়।’

গত ১৬ সেপ্টেম্বর রাতে ম্যানহাটনের একটি হোটেল থেকে হোমল্যান্ড সিকিউরিটি ৫৪ বছর বয়সি শন কম্বসকে গ্রেপ্তার করে। ভক্ত-অনুসারীদের কাছে শন কম্বস ‘ডিডি’ নামেও পরিচিত।

গত বছরের নভেম্বরে যৌনকর্মে ব্যবহারের উদ্দেশ্যে নারী পাচারের অভিযোগ ওঠে তিনবার গ্র্যামি পুরুস্কার জয়ী শনের বিরুদ্ধে। সে সময় তার বিরুদ্ধে ১০টি যৌন নির্যাতনের অভিযোগ করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে নির্যাতনের মামলা করা হয়। অভিযোগে বলা হয়, শন নারীদের নৃশংস যৌন নির্যাতন করতেন।

অভিযোগ করা হয়, তিনি মাদক ব্যবহারের মাধ্যমে নারীদের যৌন নির্যাতনের শিকার হতে বাধ্য করতেন, যা নিয়ে তোলপাড় শুরু হয় সংগীত দুনিয়ায়। সেই ঘটনার তদন্ত করতে গিয়েই র‍্যাপারকে গ্রেপ্তার করেছে হোমল্যান্ড সিকিউরিটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...