Trending Now

যোগ্য লোক দেখে ভোট দিতে হবে: সারজিস

Date:

সংলাপ প্রতিবেদক

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। তাই ভোট টাকার বিনিময়ে নয় যোগ্য লোক দেখে ভোট দিতে হবে।

বুধাবার (২৫ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড়ের আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বলেন, নতুন বাংলাদেশ, নতুন সরকার। সামনে নতুন নির্বাচিত সরকার আসবে। আর তাই নতুন করে মেম্বার, চেয়ারম্যান থেকে শুরু করে এমপি মন্ত্রী হবে। যেদিন ভোট হবে ওইদিন জনগণ হিসেবে তার আগের দিন রাতে কয়েশ বা কয়েক হাজার টাকার বিনিময়ে আমরা কাউকে ভোট দিব না। যে সব থেকে ভালো লোক, যোগ্য লোক তাকে ভোটটা দিতে হবে।
 
সারজিস আলম বলেন, পাঁচ বছরে কাকে আপনি বসাবেন এটার সুযোগ মাত্র একবার পাওয়া যায়। ওই যুগটা যদি কয়েশ টাকার বিনিময়ে আপনি নষ্ট করেন তাহলে আগামী পাঁচ বছরে ওই লোকটা আপনার ওপর জুলুম করবে। এটার দায় আপনি এড়াতে পারেন না। এ জায়গা থেকে আমাদের নিজেদের ব্যক্তিগত জায়গা থেকে দায়িত্ব পালন করতে হবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...