Trending Now

যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীরকে সাত বছরের কারাদণ্ড

Date:

সংলাপ প্রতিবেদক : জাতীয়তাবাদী যুবদলের সাবেক সহ-সভাপতি এস এম জাহাঙ্গীরকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিএনপি নেতাদের বিরুদ্ধে এটাই সর্বোচ্চ সাজার ঘোষণা।

এস এম জাহাঙ্গীর ঢাকা মহানগর উত্তর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা ১৮ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য ছিলেন। একই মামলায় বিএনপির আরও ১০ জনকে একই সাজা দেওয়া হয়। সকল আসামিদের দশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অনাদায়ে তাকে আরও ৬ মাস কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২২ নভেম্বর) ঢাকার ১০ নম্বর মহানগর বিশেষ ট্রাইবুনালের বিচারক মো. মামুনুর রহমান সিদ্দিকী বিকালে এ রায় ঘোষণা করেন।দণ্ডিত অপর আসামিরা হলেন, উত্তরা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস আই টুটুল, মনির হোসেন, নাজিম, আশরাফুল, মাসুদ, শাহাদত হোসেন, শাহীন, ইঞ্জিনিয়ার ফকরুল, সালাম ও নাইম।

২০১৩ সালে উত্তরা থানার একটি মামলায় তাদের সাজা দেওয়া হলো। এ মামলায় ৭৩ জন আসামি ছিলেন। অপর আসামিদের খালাস দেওয়া হয়েছে। আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম রায়ের বিষয়টি নিশ্চিত করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...