Trending Now

যুক্তরাষ্ট্রে ভীড়ের মাঝে উঠিয়ে দেওয়া হয়েছে গাড়ি, নিহত ১০

Date:

সংলাপ ডেস্ক

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের নিউ অরলিন্স শহরের একটি জনপ্রিয় পর্যটন এলাকায় মানুষের ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় অন্তত ১০ জন নিহত এবং ৩০ জন আহত হয়েছেন।

নিউ অরলিন্সের জরুরি পরিস্থিতি প্রস্তুতি প্রোগ্রাম নোলা রেডি বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, অষ্টম ডিস্ট্রিক্টে এখন বহু হতাহতের একটি ঘটনা সামলানো হচ্ছে। একটি গাড়ির মাধ্যমে এ ঘটনা ঘটেছে। গাড়িটি ক্যানাল অ্যান্ড বুরবোন স্ট্রিটে বড় একটি জনসমাগমের মধ্যে উঠিয়ে দেওয়া হয়েছে। ৩০ জন আহত হয়েছেন এবং ১০ জনের প্রাণহানি ঘটেছে।

বিবৃতিতে ঘটনার সময় উল্লেখ করা হয়নি। তবে ফ্রেঞ্চ কোয়ার্টার নামে পরিচিত ওই এলাকায় খ্রিষ্টীয় নতুন বছর উদ্‌যাপনে বহু মানুষ সমবেত হয়েছিলেন।

যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিবিএস নিউজ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানিয়েছে, একটি ট্রাক দ্রুতগতিতে ভিড়ের মধ্যে উঠিয়ে দেওয়া হয়। এরপর চালক লাফ দিয়ে নেমে একটি আগ্নেয়াস্ত্র দিয়ে গুলিবর্ষণ করেন। তখন পুলিশ পাল্টা গুলি ছোড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...