Trending Now

যমুনা ব্যাংকের শেয়ার হস্তান্তর সম্পন্ন

Date:

ডেস্ক রিপোর্ট : পুঁজিবাজারে ব্যাংক খাতে তালিকাভুক্ত কোম্পানি যমুনা ব্যাংক পিএলসির সাবেক উদ্যোক্তা ও পরিচালক প্রয়াত ফজলুর রহমানের শেয়ার হস্তান্তর সম্পন্ন করা হয়েছে। উত্তরাধিকার সূত্রে এ শেয়ার গ্রহণ করেছেন তার ছেলে ও বর্তমানে ব্যাংকটির পরিচালক মো. হাসান। মঙ্গলবার (১৫ অক্টোবর) ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (ডিএসই-সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানির প্রয়াত পরিচালক ফজলুর রহমানের ৬১ লাখ ৭৪ হাজার ৪২৭টি শেয়ার তার ছেলে মো. হাসান গ্রহণ করেছেন।আদালত কর্তৃক প্রদত্ত উত্তরাধিকার সনদ অনুযায়ী আলোচ্য শেয়ার গ্রহণ করেন তিনি।

প্রসঙ্গত, যমুনা ব্যাংক পিএলসি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০০৬ সালে। ‘এ’ ক্যাটাগরির এ কোম্পানির পরিশোধিত মূলধন ৮৮২ কোটি টাকা। সে হিসেবে কোম্পানির মোট শেয়ার সংখ্যা ৮৮ কোটি ২০ লাখ ৭ হাজার ১৬৫টি। এর মধ্যে কোম্পানির উদ্যোক্তা পরিচালকদের হাতে ৪৫.৬৫ শতাংশ, প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৭.৭৪ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের হাতে ০.১৪ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে ৪৬.৪৭ শতাংশ শেয়ার রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...