Trending Now

মেসির শৈশবের ক্লাবের মুখোমুখি মায়ামি

Date:

ক্রিড়া ডেস্ক : নতুন মৌসুমকে সামনে রেখে আরও একটি প্রস্তুতি ম্যাচ নিশ্চিত করেছে ইন্টার মায়ামি। আগামী ফেব্রুয়ারিতে তারা প্রীতি ম্যাচে খেলবে লিওনেল মেসির শৈশবের ক্লাব নিওয়েলস ওল্ড বয়েজের বিপক্ষে। দুই দলই গত সোমবার বিষয়টি নিশ্চিত করেছে। ফ্লোরিডার ফোর্ট লডারডেলের ডিআরভি পিএনকে স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারি আর্জেন্টাইন ক্লাবটির বিপক্ষে মাঠে নামবে মায়ামি।

এই প্রথম ক্যারিয়ারের প্রথম ক্লাব নিওয়েলসের বিপক্ষে খেলতে দেখা যাবে মেসিকে, যেখানে শুরু হয়েছিল তার ফুটবলার হওয়ার পথচলা। ১৩ বছর বয়স পর্যন্ত নিওয়েলসের হয়ে খেলেন মেসি। এরপর যোগ দেন বার্সেলোনায়। সেখানে দীর্ঘ অধ্যায় শেষে ২০২১ সালে নাম লেখান পিএসজিতে। ফরাসি ক্লাবটিতে চুক্তির মেয়াদ শেষে গত গ্রীষ্মে পাড়ি দেন মেজর সকার লিগের ক্লাব মায়ামিতে। নিওয়েলসের বিপক্ষে ম্যাচসহ আগামী মৌসুম শুরুর আগে ছয়টি প্রীতি ম্যাচ নিশ্চিত করল মায়ামি।

মায়ামির প্রথম প্রীতি ম্যাচটি হবে আগামী ১৯ জানুয়ারি, এল সালভাদর জাতীয় দলের বিপক্ষে। এরপর তারা দুটি ম্যাচ খেলবে সৌদি প্রো লিগের দুই ক্লাব আল হিলাল (২৯ জানুয়ারি) ও ক্রিস্তিয়ানো রোনালদোর আল নাসরের (১ ফেব্রুয়ারি) বিপক্ষে। আগামী ৪ ফেব্রুয়ারি মায়ামির প্রতিপক্ষ হংকংয়ের প্রথম বিভাগ লিগের শীর্ষ খেলোয়াড়দের নিয়ে গঠিত একটি দল। পরের ম্যাচ তিন দিন পর, জাপান ন্যাশনাল স্টেডিয়ামে স্থানীয় ক্লাব ভিসেল কোবের বিপক্ষে।

এই মৌসুমে এমএলএসের প্লে অফে জায়গা করে নিতে পারেনি মায়ামি। তবে প্রথমবার জেতে লিগস কাপের শিরোপা। আগামী ফেব্রুয়ারির শেষের দিকে শুরু হতে পারে এমএলএসের পরবর্তী মৌসুম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...