Trending Now

মেসিকে টপকে গেলেন সুয়ারেজ, জিতলো মায়ামি

Date:

ক্রিড়া ডেস্ক : লিওনেল মেসির এমন দিন খুব একটা আসে না। ম্যাচে পুরো ৯০ মিনিট খেললেন অথচ গোলের দেখা পেলেন না আর্জেন্টাইন তারকা। তবে মেসি গোল না পেলেও জয় পেতে সমস্যা হয়নি মায়ামির। মেজর লিগ সকারে (এমএলএস) পিছিয়ে পড়েও মন্ট্রিয়েলের বিপক্ষে ৩-২ গোলে জিতলো মায়ামি। 

ম্যাচে দারুণ নৈপুণ্য দেখিয়েছেন লুইস সুয়ারেজ। ম্যাচে একটি গোল করে চলতি মৌসুমে বন্ধু মেসিকে গোলে ছাড়িয়ে গেছেন উরুগুয়ের স্ট্রাইকার। ফ্লোরিডার দলটির পক্ষে সুয়ারেজের আগে ও পরে একটি করে গোল করেছেন মাতিয়াস রোহাস ও বেঞ্জামিন ক্রিমাশ্চি।

ম্যাচের শুরুটা অবশ্য ভালো হয়নি মায়ামির। মেসি আজ ছিলেন নিজের ছায়া হয়ে। তাতে ৩২ মিনিটের মধ্যেই ২-০ গোলে পিছিয়ে পড়েন মেসি-সুয়ারেজরা। চলতি মৌসুমে পিছিয়ে ঘুরে দাঁড়ানো মায়ামির অভ্যাসে পরিণত হয়েছে। এই ম্যাচেও সেটাই হলো। পিছিয়ে পড়ার পরই যেন ভয়ংকর হয়ে ওঠে মায়ামি।

সুয়ারেজ-মাতিয়াসরা একের পর এক আক্রমণ করতে থাকেন মন্ট্রিয়লের রক্ষণে। অবশেষে কাঙ্ক্ষিত গোল তারা পায় ৪৪ মিনিটে। বক্সের অনেক বাইরে থেকে বাঁ পায়ের ফ্রি-কিক থেকে গোলটি করেন রোহাস। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে লক্ষ্যভেদ করেন সুয়ারেজ।

এই গোলটি করার মধ্যে দিয়েই মেসিকে ছাড়িয়ে যান উরুগুয়াইন তারকা।মেজর লিগ সকারে এটি তার ১১তম গোল, যা মেসির চেয়ে একটি বেশি। সুয়ারেজের মেসিকে ছাড়িয়ে যাওয়া গোলের পর ৫৯ মিনিটে মায়ামিকে জয়সূচক গোলটি এনে দেন ক্রিমাশ্চি।

এই জয়ে ১৩ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে মেজর লিগ সকারের ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে আছে মায়ামি। ইস্টার্ন ও ওয়েস্টার্ন-দুই কনফারেন্স মিলিয়েও শীর্ষে মেসি-সুয়ারেজদের দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...