Trending Now

মেয়েদের ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন হিলি

Date:

ক্রিড়া ডেস্ক : নারী ক্রিকেটে নতুন রেকর্ড গড়লেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ও উইকেটকিপার অ্যালিসা হিলি। ওয়ানডেতে অধিনায়ক-উইকেটকিপার হিসেবে এক ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ রানের রেকর্ডে পা রেখেছেন হিলি। হিলি ভেঙেছেন নেদারল্যান্ডসের বাবেত্তে ডি লিডির রেকর্ড।

মঙ্গলবার (২ জানুয়ারি) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ভারতের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে ৮২ রান করেন হিলি। আর তাতেই গড়েছেন এই ফরম্যাটে নতুন এক কীর্তি। এর আগে বাবেত্তের ৭৬ রানের ইনিংসটাই ছিল সর্বোচ্চ। ২০২২ সালের আগস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে এই ইনিংস খেলেছিলেন বাবাত্তে। 

এই তালিকায় বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও আছেন। অধিনায়ক-উইকেটকিপার হিসেবে সর্বোচ্চ ইনিংসের তালিকায় এতোদিন দুইয়ে ছিলেন জ্যোতি। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ৭৩ রানের ইনিংস খেলেছিলেন তিনি। আপাতত তিনে অবস্থান করেছেন টাইগ্রেস অধিনায়ক।

গত বছরের জুলাইয়ে ওয়ানডে অধিনায়ক হিসেবে অভিষেক হয় হিলির। ম্যাগ ল্যানিংয়ের অবসরে গত ডিসেম্বরে তিন সংস্করণেই নেতৃত্বের দায়িত্ব পান। এর আগেও অস্ট্রেলিয়া নারী ওয়ানডে দলের অধিনায়ক ও উইকেটকিপার হিসেবে আট ইনিংসে ব্যাট করেছেন হিলি। সেখানে তার সর্বোচ্চ ছিল ৩৮ রান।

এদিন অবশ্য আরেকটি রেকর্ডের সঙ্গী হয়েছেন হিলি। ফিবি লিচফিল্ডকে নিয়ে ইনিংস উদ্বোধন করতে নেমে প্রথম উইকেটে তুলেছেন ১৮৯ রান, যা ভারতের বিপক্ষে মেয়েদের ওয়ানডেতে সব মিলিয়ে যেকোনো উইকেট জুটিতে সর্বোচ্চ। ম্যাচে দারুণ এক সেঞ্চুরিতে ফিবি লিচফিল্ড করেন ১১৯ রান। 

হিলির রেকর্ডের দিনে দারুণ এক জয় দিয়ে সিরিজ শেষ করেছে অস্ট্রেলিয়া। অজিদের করা ৭ উইকেটে ৩৩৮ রানের জবাবে ভারত অলআউট হয় ১৪৮ রানে। অস্ট্রেলিয়ার জয় ১৯০ রানে। আগের দুই ম্যাচেও জিতেছিল অজিরা। সে হিসেবে ম্যাচের পাশাপাশি ৩-০ ব্যবধানে সিরিজও জিতে নিয়েছে অস্ট্রেলিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...