Trending Now

মুন্সীগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতি, ৭ লাখ টাকাসহ চক্রের ৭ সদস্য গ্রেফতার

Date:

মো:সজীব হোসেন মুন্সীগঞ্জ প্রতিনিধি /ছবি মো:মাসুদ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় পুলিশ ও সাংবাদিক পরিচয়ে স্বর্ণ ব্যবসায়ীর ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার ডাকাতির ঘটনায় চক্রের ৭ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ডিবি পুলিশের অভিযানে মুন্সীগঞ্জ ও ঢাকা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের নিকট হতে থেকে লুণ্ঠিত ৭ লাখ টাকা ও একটি প্রেস লেখা মোটর সাইকেল জব্দ করা হয়। সোমবার দুপুর ১২ টার দিকে পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানায় পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকার।

গ্রেফতারকৃত ৭ জন হলেন, রনি (৪৮), সিরাজুল ইসলাম জাবেদ (৪২), শামিম (৪২), সায়মন (৩২), মমিন(৪২), সুজন (৩০), সমির হোসেন (৪২)। তারা সবাই আন্ত:জেলা পেশাদার ডাকাত সদস্য বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানান, গত ২৩ অক্টোবর রামপ্রসাদ হালদার নামের ভুক্তভোগী স্বর্ণব্যবসায়ী ঢাকা থেকে নবাবগঞ্জ বান্দুরায় নিজ বাড়ি ফিরছিলেন। পথে মধ্য সিরাজদীখানে ঢাকা-দোহার সড়কের মরিচা এলাকায় পৌঁছালে পুলিশ পরিচয়ে ডাকাত দলের সদস্যরা বাসে উঠে পড়ে। পরে স্বর্ণব্যবসায়ীকে নামীয়ে তার কাছে থাকা ৪৭ লাখ টাকা ও ৩ ভরি স্বর্ণালঙ্কার লুটে নেয়। এ ঘটনায় একই দিন সিরাজদীখান থানায় মামলা দায়ের করলে অভিযানে নামে পুলিশ।

ঘটনার ১২ দিনের মাথায় রবিবার তথ্য প্রযুক্তির ব্যবহার করে থানা ও ডিবি পুলিশের অভিযান মুন্সীগঞ্জ-ঢাকা থেকে জড়িত ৭ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সবাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাদের তথ্যের ভিত্তিতে ৭ লাখ টাকা ও ঘটনায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার আরো জানান, গ্রেফতারকৃত বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় জড়িত বাকিদের গ্রেফতার ও খোয়া যাওয়া মালামাল উদ্ধারে তৎপরতা চলছে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হবে।

অভিযানের নেতৃত্বদানকারী এসআই আবুল কালাম আজাদ বলেন, মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশে আমাদের উদ্ধার অভিযান চলমান থাকবে এবং এই ঘটনার সাথে আরও যারা জড়িত রয়েছে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসবো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...