Trending Now

মুখ লুকিয়ে শাহরুখ খান ; রূঢ় আচরণে হতাশ ভক্তরা (ভিডিও)

Date:

বিনোদন ডেস্ক : লিফট ভর্তি লোকজন। কালো রঙের হুডি দিয়ে মুখ ঢেকে রেখেছেন বলিউড বাদশা শাহরুখ খান। লিফট থেকে নামার পরই নিরাপত্তারক্ষীরা ছাতা ধরেন শাহরুখের মুখের সামনে। এ সময় সামনে হাঁটতে দেখা যায় তার ম্যানেজার পূজা দাদলানিকে।

লিফট থেকে নামার পরই সেলফি তুলতে চান পাপারাজ্জিরা। কিন্তু বিরক্ত হয়ে একজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দেন শাহরুখ। এরপর সোজা গিয়ে নিজের গাড়িতে বসেন এই অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়।

সাধারণত, শাহরুখ খান তার ভক্তদের সঙ্গে খুবই সুন্দর ব্যবহার করে থাকেন। কিন্তু গতকাল যেভাবে একটি ফোন ধাক্কা দিয়ে সরিয়ে দেন তা নিয়ে চলছে জোর চর্চা। শাহরুখ খানের এরকম রূঢ় ব্যবহারে কিছুটা বিস্মিত নেটিজেনরা। পাশাপাশি প্রিয় তারকার এমন আচরণ নিয়ে হতাশাও ব্যক্ত করেছেন কেউ কেউ। যদিও এর কোনো কারণ ব্যাখ্যা করেননি কিং খান।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে মুম্বাইয়েল বান্দ্রায় দেখা যায় শাহরুখ খান ও তার ম্যানেজার পূজা দাদলানিকে। সেখানে পাপারাজ্জিদের সঙ্গে এমন রূঢ় আচরণ করেন শাহরুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...