Trending Now

মিয়ানমার থেকে এল চাল

Date:

সংলাপ ডেস্ক

মিয়ানমার থেকে সরকারিভাবে আমদানি করা ২২ হাজার টন আতপ চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে ‘এমভি গোল্ডেন স্টার’।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে জাহাজটি বন্দরের ৯ নম্বর জেটিতে ভেড়ে।

চট্টগ্রাম খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক জ্ঞানপ্রিয় বিদূর্শী চাকমা বলেন, জাহাজটি এসেছে মিয়ানমারের ইয়াঙ্গুন থেকে। বিকাল ৫টা থেকে চাল খালাস শুরু হবে।

“জিটুজি ভিত্তিতে মিয়ানমার থেকে এক লাখ টন আতপ চাল আমদানির অংশ হিসেবে প্রথম দফায় ২২ হাজার টন এসেছে। মিয়ানমার থেকে পর্যায়ক্রমে বাকি চাল আসবে।”

রাজনৈতিক পটপরিবর্তনের পর আসা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে মিয়ানমার থেকে আসা চালের প্রথম চালান এটি।

এর আগে গত ১২ জানুয়ারি ভারত থেকে সরকারি পর্যায়ে ২৬ হাজার ৯৩৫ টন সিদ্ধ চাল এসেছিল। তার আগে গত বছরের ২৫ ডিসেম্বর ২৪ হাজার ৬৯০টন সিদ্ধ চাল ভারত থেকে আসে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...