Trending Now

মার্চে ইউনিট প্রতি ৩৪ পয়সা বাড়ছে বিদ্যুতের দাম

Date:

সংলাপ ডেস্ক : মার্চের প্রথম সপ্তাহ থেকে বিদ্যুতের দাম বাড়বে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।আগামী তিন বছর এই দাম সমন্বয় করে চলা হবে বলে তিনি জানিয়েছেন।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রতিমন্ত্রী এ কথা বলেন।

তিনি জানান, যারা ৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার করবে তাদের বাড়বে ৩৪ পয়সা প্রতি ইউনিট। আর ৩৪ থেকে ৭০ পয়সা বাড়বে যারা ৫০ ইউনিটের উপরে পর্যায়ক্রমে ব্যবহার করবে।

জ্বালানি প্রতিমন্ত্রী জানান, বিদ্যুতে ৪৩ হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে। অন্যদিকে গ্যাসে ৬ হাজার কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার।

তিনি জানান, কয়লার দাম এবং ডলারের দাম বাড়ার কারণে বিদ্যুৎ এর দাম বাড়ানো হচ্ছে।

প্রতিমন্ত্রী বলেন, যে গ্যাস থেকে বিদ্যুৎ উৎপাদন হয় সেই গ্যাসের দাম বাড়ানো হয়েছে প্রতি ইউনিট ৭৫ পয়সা। তবে আপাতত গ্যাসের দাম বাড়ছে না বলেও তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...