Trending Now

মাধবপুরে ৬০কেজি গাজাসহ ২ নারী আটক

Date:

নিজস্ব প্রতিবেদক : হবিগঞ্জের মাধবপুরে বিপুল পরিমাণ গাঁজাসহ দুই নারীকে আটক করেছে মাধবপুর থানা পুলিশ। 

শনিবার সকালে মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মনতলা-মাধবপুর রোডে চেকপোস্ট বসায়। এ সময় তল্লাশি চালিয়ে ৬০ কেজি গাঁজাসহ দুই নারীকে আটক করা হয়েছে।

আটককৃতরা দুই নারী হলেন- ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের কেশবপুর গ্রামের মৃত বাচ্চু মিয়ার স্ত্রী সারা বানু (৪০) ও বিষ্ণুপুর ইউনিয়নের ছত্তরপুর গ্রামের জুহুর আলীর স্ত্রী হেলেনা আক্তার (৪০)।

এ সময় মাদক পরিবহনের কাজে ব্যাবহৃত একটি সিএনজি অটোরিকশা জব্দ করা হয়।

আটককৃতদের বিষয়টি নিশ্চিত করেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আব্দুল্লাহ আল মামুন। তিনি জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। বিকেলে তাদেরকে হবিগঞ্জ আদালতে প্রেরণ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...