Trending Now

মহিপুরে ৮০ কেজি জাটকাসহ ৩ মাছ ব্যবসায়ী গ্রেফতার

Date:

পটুয়াখালী সংবাদদাতা : পটুয়াখালীর মহিপুরে ৮০ কেজি জাটকা ইলিশসহ ৩ মাছ ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কুয়াকাটা নৌ-পুলিশ। বুধবার (৯ নভেম্বর) রাত ৮ টায় আলীপুরের কলেজ রোড এলাকা থেকে এসব জাটকা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- রবিউল ইসলাম (২৩), হিলন বিশ্বাস (৪২) ও মাসুম সিকদার (৩৬)। তাদের সবার বাড়ি মহিপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তিনটি ডোল থেকে এসব মাছ জব্দ করা হয়েছে। এসময় ৩ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। মাছগুলো তারা ঢাকায় পাচারের করতে চেয়েছিলো।

কুয়াকাটা নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ দেলোয়ার হোসেন জানান, ১ নভেম্বর থেকে শুরু হয়েছে জাটকা ইলিশ ধরার উপর নিষেধাজ্ঞা। যারা এ নিষেধাজ্ঞা উপেক্ষা করে জাটকা শিকার করবে তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে। গ্রেপ্তারকৃতদের নামে জাটকা সংরক্ষণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...