Trending Now

ময়মনসিংহ প্রেসক্লাবের কমিটি ঘোষণা দৈনিক সংলাপের অভিনন্দন

Date:

সংলাপ প্রতিবেদক

ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্ত’র ময়মনসিংহ অফিস ইনচার্জ/স্টাফ রিপোর্টার, মাইটিভির প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়ন ময়মনসিংহের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।

বৃহস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় তাঁকে নির্বাচিত ঘোষণা করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রেসক্লাব সহ-সভাপতি মোশাররফ হোসেন। বার্ষিক প্রতিবেদন পাঠ করেন সাধারণ সম্পাদক অমিত রায়।

সভায় আগামী বছরের জন্য অডিটর নিযুক্ত হন যুগান্তর ব্যুরো প্রধান আতাউল করিম খোকন ও দৈনিক জাহানের নির্বাহী সম্পাদক আব্দুল হাসিম। সভায় বিধিসম্মতভাবে মনোনয়নপত্র দাখিল করায় ১৬ জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।

নির্বাচিত অন্যরা হলেন- সহ-সভাপতি অধ্যাপক আবুল কাশেম ও মো. নওয়াব আলী (ইনডিপেনডেন্ট), কোষাধ্যক্ষ জাহাঙ্গীর কবীর জুয়েল (সময়ের আলো), যুগ্ম-সম্পাদক মো. শাহজাহান (দৈনিক স্বজন), ক্রীড়া সম্পাদক আবু সালেহ মো. মুসা (ব্যুরো প্রধান, দৈনিক যায়যায়দিন/ ইনডিপেনডেন্ট টিভি), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক শরীফুজ্জামান টিটু (সংবাদ/মাছরাঙা টিভি), এ এস এম হোসাইন শাহীদ (যমুনা টিভি), নাট্য ও প্রমোদ সম্পাদক আদিলুজ্জামান আদিল (যুগান্তর/দিগন্ত টিভি), নির্বাহী সদস্য অমিত রায় (বাংলাভিশন/যুগান্তর), ড. ইয়াহিয়া মাহমুদ কামাল, মীর গোলাম মোস্তফা (সাংবাদিক), ড. মোহাম্মদ নুরুল্লাহ, নিয়ামুল কবীর সজল (কালের কণ্ঠ), মোশাররফ হোসেন (আজকের খবর) ও মো. আব্দুল মতিন (দৈনিক নিউ টাইমস)। ময়মনসিংহের জেলা প্রশাসক পদাধিকার বলে সভাপতি। ময়মনসিংহ প্রেসক্লাবের নব নিযুক্ত কমটিকে অভিনন্দন জানিয়েছন দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...