Trending Now

ময়মনসিংহে লাগেজের ভেতরে যুবকের দেহ, বাইরে পড়ে ছিলো মাথা

Date:

সংলাপ ডেস্ক : ময়মনসিংহে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২ জুন) সকালে সদর উপজেলার মনআটি এলাকায় টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের সুতিয়া নদীর ব্রিজের নিচে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

কোতোয়ালি মডেল থানার ওসি মো. মাঈন উদ্দিন বলেন, সকালে স্থানীয়রা ব্রিজের নিচে দেহ থেকে বিচ্ছিন্ন একটি মাথা ও পাশেই একটি বড় লাগেজ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মাথা উদ্ধার ও লাগেজ খুলে ভেতরে শরীরের বাকী অংশ পায়।

তিনি আরও বলেন, মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একইসঙ্গে নিহতের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...