Trending Now

ভোলায় বাস শ্রমিক ও সিএনসি ড্রাইভারের মধ্যে সংঘর্ষ

Date:

ভোলা প্রতিনিধি, ইব্রাহীম খলিল

ভোলায় ফের বাস শ্রমিক ও সিএনসি ড্রাইভারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার বিকাল ৫ টার দিকে ভোলার উপ-শহর বাংলাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। সেখানে সিএনসিকে সাইড দেওয়া নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে ভোলা বাস মালিক সমতির শাপলা গাড়ির ড্রাাইভার মোঃ জাকির আহত হন। এ সংঘর্ষের খরব ছড়িয়ে পড়লে সিএনজি ড্রাইভাররা বিভিন্নস্থানে বাস মালিক সমিতির ৫-৬ জন শ্রমিককে মারধর করে। আহত সবাই ভোলা সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন বলে যানান বাস মালিক সমিতির শ্রমিক জসিম।
এদিকে বাস শ্রমিক ও সিএনজি ড্রাইভারদের মধ্যে সংঘর্ষের ঘটনায় সন্ধ্যার পর থেকে ভোলার বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে কোন বাস ছাড়তে দেওয়া হয়নি। বিক্ষুব্ধ বাস মালিক শ্রমিকরা ভোলা-চরফ্যাশন আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও রাস্তা অবরোধ করে রাখে। বর্তমানে বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে, যে কোন সময় বড় ধরনের সংঘর্ষের ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

বিলাস বাসের সুপারভাইজার বলেন, এই ঘটনার বিচার না হওয়া পর্যনন্ত ভোলা চরফ্যাশনের সকল বাস চলাচল বন্ধ থাকবে এবং অবৈধ সকল যানবাহন ও অবৈধ সিএনজি এই রুটে চলাচল বন্ধ করে দিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...