Trending Now

ভারতে ভবন ধসে নিহত ৮, আহত ২৮

Date:

ডেস্ক রিপোর্ট : ভারতের উত্তরপ্রদেশের লখনৌ শহরে একটি তিনতলা ভবন ধসে অন্তত আটজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে আরও ২৮ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শনিবার বিকেলে শহরের ট্রান্সপোর্ট নগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির। 

পুলিশ জানিয়েছেন, তিনতলা ওই ভবনে গোডাউন এবং মোটর ওয়ার্কশপ ছিল। দুর্ঘটনা স্থলে এখনও উদ্ধার অভিযান চালাচ্ছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থা বাহিনী (এসডিআরএফ)। ধ্বংসস্তূপের নিচে কেউ যেন আটকে না থাকে সেই দিকে নিজর রাখছেন উদ্ধারকারী দল।

পুলিশ আরও জানিয়েছে, ভবনটি প্রায় ৪ বছর আগে নির্মাণ করা হয়েছে। দুর্ঘটনার সময়ও নির্মাণ কাজ চলছিল। শনিবার স্থানীয় সময় বিকাল স্থানীয় সময় ৪টা ৪৫ মিনিটে ভবনটি ধসে পড়ে, তখন এর নিচতলায় অনেকে কাজ করছিলেন।

এ ঘটনায় এখন পর্যন্ত ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...