Trending Now

ভাঙ্গায় ত্রান সংগ্রহ করতে গিয়ে বাসের ধাক্কায় নিহত-২ মোটর সাইকেল আরোহী, আহত-১

Date:

নাছির উদ্দিন সুজনঃ ফরিদপুরের ভাঙ্গায় মোটরসাইকেলই কাল হলো ২ যুবকের। নতুন মোটরসাইকেল কেনার এক দিন পর সেই মোটরসাইকেলে প্রান গেল দুই যুবকের। এ ঘটনায়  গুরুতর আহত  একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকা- খুলনা  মহাসড়কের ভাঙ্গা উপজেলার সুয়াদী নামক স্থানে সি,সি,বি,এল পাম্পের সামনে। নিহতেরা হল, উপজেলার আলগী ইউনিয়নের সুলিনা গ্রামের জিল্লুর মাতুব্বরের ছেলে বাবু মাতুব্বর (২২) এবং একই এলাকার চাংড়া গ্রামের সাত্তার মাতুব্বরের ছেলে প্রবাসী ওবায়দুল রহমান (৩০)।  এ ঘটনায় গুরুতর আহত চাংড়া গ্রামের আব্দুর রহিম মাতুব্বরকে ঢাকা মেডিক্যালে স্থানান্তর করা হয়।

ভাঙ্গা হাইওয়ে থানার এস,আই বাকী জানান,  বৃহস্পতিবার রাতে মোটরসাইকেলে তিন আরোহী বন্যা দুর্গত এলাকার জন্য ত্রান সংগ্রহ করছিলেন। ঘটনার কিছুক্ষণ আগে তারা সি,সি,বি,এল পাম্প থেকে পেট্রোল নিতে যায়। সেখান থেকে মহাসড়কে ওঠার সময় অজ্ঞাত একটা পরিবহন তাদেরকে চাঁপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়। এসময় গুরুতর আহত একজনকে ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে। মরদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

নিহত বাবু মাতুবরের পিতা জিল্লুর মাতুববর জানান, আমার ছেলে বাবু কলেজে লেখাপড়া করে। গতকাল আমার কথা অমান্য করে ১৫ হাজার টাকা দিয়ে একটি মোটরসাইকেল ক্রয় করে। সেই গাড়িতেই তার প্রান কেড়ে নিলো। স্থানীয়রা জানান, তারা বাংলাদেশের মধ্যঞ্চলে বন্যাদুর্গতদের ত্রান সংগ্রহ করতে ভাঙ্গায় আসছিলেন। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...