Trending Now

ব্রাহ্মণবাড়িয়ায় ব্যবসায়ী হত্যা মামলায় তিনজনের মৃত্যুদণ্ড

Date:

সংলাপ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ব্যবসায়ী সাইদুর রহমান হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার দুপুরে অতিরিক্ত দায়রা ও জজ আয়েশা আক্তার সুমি এ রায় ঘোষণা করেন বলে আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (অতিরিক্ত পিপি) মো. আজাদ মিয়া জানান।

দণ্ডিতরা হলেন-উপজেলার চর শিবপুরের কবির মিয়ার ছেলে কাজল মিয়া (৪৯), বাহেরচরের আব্দুল খালেকের ছেলে রিপন মিয়া (৩২) ও নজরুল ইসলামের ছেলে রাসেল মিয়া (৩০)।

রায় ঘোষণার সময় রিপন ও কাজল আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। সাজার পাশাপাশি তাদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

মামলার বরাতে আজাদ মিয়া বলেন, ২০১৯ সালের ৩০ সেপ্টেম্বর বাঞ্ছারামপুর উপজেলার লঞ্চঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে একই উপজেলার বাহেরচর গ্রামের আব্দুল মালেকের ছেলে ফল ব্যবসায়ী সাইদুর রহমানের মরদেহ উদ্ধার করে পুলিশ। একদিন আগ থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় সাইদুরের ভগ্নীপতি লোকমান মিয়া বাদী হয়ে একই বছরের ১ অক্টোবর রাসেল মিয়াকে আসামি করে মামলা করেন। এরপর থেকে রাসেল রাসেল মিয়া পলাতক।

পরে পুলিশ মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িত অপর দুই আসামি রিপন মিয়া ও কাজল মিয়ার সম্পৃক্ততা পেয়ে তাদের গ্রেপ্তার করে। ২০২০ সালে ১৪ সেপ্টেম্বর আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। পরে দুই আসামি রিপন ও কাজল আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়।

রায়ে অসন্তোষ প্রকাশ করে আসামি পক্ষের আইনজীবী মোশাররফ হোসেন সামী বলেন, উচ্চ আদালতে আপিল করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...