Trending Now

ব্রাজিলিয়ান ফুটবলের প্রধান হতে চান রোনালদো

Date:

সংলাপ ডেস্ক

ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন-সিবিএফের সভাপতি হতে নির্বাচনে লড়বেন বিশ্বকাপ জয়ী রোনারদো ।

দেশের ফুটবলের ভোগান্তি সহ্য হচ্ছে না রোনালদোর। ব্রাজিল ফুটবলকে কক্ষপথে ফিরিয়ে আনার লক্ষ্যে বড় এক সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি নির্বাচনে অংশ নিতে চান বিশ্বকাপ জয়ী এই তারকা ফরোয়ার্ড।

২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপে জয়ে বড় অবদান রাখেন রোনালদো। ছিলেন ১৯৯৪ বিশ্বকাপ জয়ী দলের সদস‍্য। ৪৮ বছর বয়সে এসে আরেকবার দেশের ফুটবলে ভূমিকা রাখতে চান তিনি। ২০২৬ সালে বর্তমান সভাপতি এদনালদো রদ্রিগেজের স্থলাভিষিক্ত হওয়ার জন্য লড়বেন রোনালদো।

সংবাদ মাধ্যম গ্লোবো এস্পোর্তে সোমবার নিজের এই সিদ্ধান্তের কথা জানান রোনালদো।

“সিবিএফের সভাপতি প্রার্থী হতে আমাকে অনুপ্রাণিত করেছে এমন শত শত বিষয়ের মধ্যে, আমি সেলেসাওদের (ব্রাজিল জাতীয় দল) সবসময়ের মর্যাদা ও সম্মান পুনরুদ্ধার করতে চাই, যেটা সবসময় ব্রাজিলের ছিল এবং এখন আর কারো নেই।”

বার্সেলোনা, ইন্টার মিলান ও রেয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রোনালদো স্প্যানিশ ক্লাব রেয়াল ভাইয়াকানোর নিজের শেয়ার বিক্রি করতে চাইছেন। এর আগে ব্রাজিলিয়ান ক্লাব ক্রুজেইরোর ৯০ শতাংশ শেয়ারের মালিক ছিলেন রোনালদো। যেগুলো চলতি বছরের শুরুতে বিক্রি করে দেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...