Trending Now

বেলারুশে হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে: লুকাশেঙ্কো

Date:

ডেস্ক রিপোর্ট : বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সতর্ক করে বলেছেন, তার দেশে হামলা তৃতীয় বিশ্বযুদ্ধের সূত্রপাত করবে। বুধবার (১৮ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি। 

প্রতিবেদনে বলা হয়, বেলারুশের রাজধানী মিনস্কে মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এক ফোরামে বক্তৃতাকালে লুকাশেঙ্কো বলেন, ‘আমি আমাদের প্রতিপক্ষ, আমাদের প্রতিদ্বন্দ্বী এবং যারা এখনও বুঝতে পারছেন না তাদের সতর্ক করতে চাই: এটা করবেন না। বেলারুশের ওপর হামলা হলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে।’

তিনি আরও বলেন, ‘আমি ইতিমধ্যেই বলেছি যে, বেলারুশিয়ান শান্তিপূর্ণতাকে দুর্বলতা ভেবে ভুল করা উচিত নয়। আমি যখন এটি বলি, তখন আপনি মনে করবেন না যে, আমি ভুলভাল বকছি বা অতিরঞ্জিত করছি। না, তা নয়। এই বিষয়ে, আমাদের কাছে উত্তর দেওয়ার মতো কিছু আছে যা আগে কখনো হয়নি।’

বেলারুশের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে আরও বলেন,  ‘আমাদের মাটিতে কোনো যুদ্ধ যেন না হয় তা নিশ্চিত করার জন্য আমরা সবকিছু করব। আমাদের দিকে এগিয়ে আসার আগে মাথায় রাখবেন যে, প্রতিক্রিয়া দেওয়ার মতো প্রয়োজনীয় সবকিছুই আমাদের কাছে রয়েছে।’

বেলারুশ রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে বেলারুশ জড়িত বলে অভিযোগ রয়েছে।  

গত সপ্তাহে, বেলারুশিয়ান কর্তৃপক্ষ সীমান্তে ইউক্রেনীয় সেনা বৃদ্ধির অভিযোগ করেছে। এছাড়া সীমান্তে পোল্যান্ডের সামরিক তৎপরতা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...