Trending Now

বেগুনের কেজি ২ টাকা!

Date:

নিজস্ব প্রতিবেদক : উত্তরের জেলা পাবনায় প্রতি মণ বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়। সেই হিসেবে প্রতি কেজি বেগুনের দাম দাঁড়াচ্ছে ২ থেকে ৩ টাকায়। কৃষকেরা বলছেন, বর্তমানে বেগুনের যে দাম তাতে উৎপাদন খরচও তুলতে পারছেন না। 

শুক্রবার (২২ মার্চ) সাঁথিয়ার করমজা চতুরহাট ও কাশিনাথপুর হাট ঘুরে দেখা যায়, সবজির ক্রেতা খুব কম। কৃষকের মুখ ভার হয়ে আছে, পাইকাররা কম দাম বলছে।

চতুরহাটে দুই বস্তা বেগুন নিয়ে এসেছিলেন সাঁথিয়া উপজেলার ক্ষেতুপাড়া গ্রামের শামসুল প্রামানিক। তিনি বলেন, ‘হাটে নিয়ে আসতে দুই বস্তা বেগুনের ভ্যান ভাড়া লাগছে ১২০ টাকা। হাটে দুই বস্তা বেগুনের দাম উঠেছে মাত্র ১৫০ টাকা।’

পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (শস্য) মো. রোকনুজ্জামান বলেন, ‘একদিকে বাজারে সবজির সরবরাহ বেড়েছে। অন্যদিকে রোজার কারণে সবজির চাহিদা কম। ঈদের পরে সবজির দাম আবার বাড়ার সম্ভাবনা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...