Trending Now

বিরিয়ানির লোভ দেখিয়ে লোক সমাগম, প্রার্থীকে জরিমানা

Date:

কুমিল্লা সংবাদদাতা : কুমিল্লার বুড়িচংয়ে বিরিয়ানির লোভ দেখিয়ে লোক সমাগম করায় আবারও স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের এম এ জাহেরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এ জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ‍উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম। 

জানা যায়, উপজেলার ষোলনল ইউনিয়নের প্রয়াত সমিতির মাঠে স্বতন্ত্র প্রার্থী কেটলি প্রতীকের এম এ জাহের বিরিয়ানির লোভ দেখিয়ে লোক সমাগম ঘটান।  এ কাজে সাহায্য করেন মো. মনির হোসেন নামে এক সমর্থক। পরে স্বতন্ত্র প্রার্থীকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দকৃত বিরিয়ানি বিভিন্ন এতিমখানায় দেওয়া হয়েছে। এ কাজে পুলিশ সহযোগিতা করে।

সহকারী কমিশনার (ভূমি) মো. ছামিউল ইসলাম বলেন, নির্বাচনি প্রচারণায় আচরণ বিধিমালা লঙ্ঘন হলে যে কোনো প্রার্থীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...