Trending Now

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হলেন আরও ৩ জন

Date:

সংলাপ ডেস্ক : পুনর্গঠনের অংশ হিসেবে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে আরও কিছু রদবদল করা হয়েছে। এর মধ্যে নতুন করে তিনজনকে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা করা হয়েছে। সোমবার (২৪ জুন) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উপদেষ্টা পরিষদে জায়গা পাওয়া তিনজন হলেন—সাবেক রাষ্ট্রদূত সিরাজুল ইসলাম, দলের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক হুমায়ুন কবির ও কুড়িগ্রাম জেলা কমিটির সভাপতি তাসভিরুল ইসলাম।

এর আগে গত ১৫ জুন ১০ জনকে উপদেষ্টা কাউন্সিলে সদস্য করে নিয়েছিল দলটি। সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, যুগ্ম মহাসচিব মাহবুব উদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, হারুন অর রশিদ, আসলাম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুছ তালুকদার দুলু, সাখাওয়াত হাসান জীবন, সহ-আন্তর্জাতিক সম্পাদক বেবী নাজনীন এবং সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক খালেদ হোসেন চৌধুরী পাইনকে তখন উপদেষ্টা করা হয়।

এছাড়া, চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে আরও ১৭ জনকে অন্তুর্ভুক্ত করেছে বিএনপি। তারা হলেন—আশরাফ উদ্দিন (সাবেক রাষ্ট্রদূত, কানাডা), এনামুল হক চৌধুরী, এ এন এম ওহিদ আহমেদ (সাবেক ডেপুটি মেয়র, টাওয়ার হ্যামলেটস), আনোয়ার হোসেন খোকন (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক), রাশেদুল হক (আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক), নাহিদ খান (সহ-আন্তর্জাকি সম্পাদক), তোফাজ্জল হোসেন তপু (জাপান), হাফিজ খান সোহেল (ওয়াশিংটন), এ এস এম জি শাহ ফরিদ (পেনসিলভেনিয়া), বদরুল ইসলাম শিপলু (ক্যালিফোর্নিয়া), ডলি নাসির (ইতালি), গোলাম ফারুক শাহিন (নিউ ইয়র্ক), শফিক দেওয়ান (জার্মানি), শামীম পারভেজ (জার্মানি), হাজী হাবিব (ফ্রান্স), কবির আহমেদ (আয়ারল্যান্ড) এবং মো. নায়েমুল বাসির (অস্ট্রিয়া)।

গত ১৫ জুন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রধান করে ১০ সদস্যের ‘চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটি’ এবং ১৮ সদস্যের ‘স্পেশাল অ্যাসিসট্যান্ট টু দ্য চেয়ারপারসনস ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজরি কমিটি’ গঠন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...