Trending Now

বন্যাদুর্গতদের চিকিৎসায় মেডিক্যাল টিম পাঠালো ঢামেক

Date:

বিশেষ প্রতিবেদন : ফেনীতে বন্যাদুর্গতদের চিকিৎসার জন্য জরুরি ওষুধসহ ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম পাঠিয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, বুধবার বন্যা দুর্গতদের চিকিৎসার জন্য ওষুধসহ ঢাকা মেডিক্যাল থেকে ফেনীর উদ্দেশ্যে ছয় সদস্যের একটি মেডিক্যাল টিম পাঠানো হয়েছে। ছয় সদস্য টিমের মধ্যে রয়েছেন দুজন চিকিৎসক, দুজন নার্স ও দুজন কর্মচারী। বন্যা দুর্গত এলাকায় কেউ অসুস্থ হয়ে পড়লে ফার্স্ট এইড ও ওষুধসহ প্রয়োজনীয় জিনিসপত্রও পাঠানো হয়েছে।

ঢামেক পরিচালক বলেন, প্রয়োজনীয় যেসব ওষুধ দেওয়া হয়েছে সেগুলো হাসপাতালের চিকিৎসক ও শিক্ষার্থীদের দেওয়া অর্থ দিয়ে কেনা হয়েছে। এর আগে (২৫ আগস্ট) ছয় সদস্যের আরও একটি সদস্যের মেডিক্যাল টিম পাঠানো হয়েছিল। মূলত সেখানে যারা কাজ করছেন, তাদের রিপ্লেসমেন্ট হিসেবে এই ছয় সদস্যের মেডিক্যাল টিম পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...