Trending Now

বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করলো শিক্ষার্থীরা

Date:

ডেস্ক রিপোর্ট : ঢাকা-মাওয়া মহাসড়ক হিসেবে খ্যাত জাতির পিতা বঙ্গবন্ধু এক্সপ্রেসওয়ের নাম পরিবর্তন করে দিয়েছে মাদরাসার শিক্ষার্থীরা। বঙ্গবন্ধুর নাম মুছে সেখানে জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) এক্সপ্রেসওয়ে লেখা ব্যানার টাঙিয়েছে তারা।

গত বৃহস্পতিবার মাদরাসার একদল শিক্ষার্থী কেরানীগঞ্জে ধলেশ্বরী টোল প্লাজার ওপরের অংশে উঠে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম সম্বলিত ফলকটি ভেঙে ফেলে। শনিবার (১০ আগস্ট) দুপুরে সরেজমিনে গিয়ে দেখা যায়, ধলেশ্বরী টোল প্লাজারের কার্যক্রম বন্ধ। তবে, গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। 

টোলপ্লাজার দায়িত্বে থাকা মুন্সীগঞ্জ সড়ক ও জনপথের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহীন রেজা বলেন, নিরাপত্তাজনিত কারণে টোলপ্লাজায় কর্মরত কোনো স্টাফ সেখানে ভয়ে অবস্থান করছেন না। এ কারণে সেখানে আসলে কী ঘটেছে, না দেখে নিশ্চিত করতে পারছি না। আমাদের  স্টাফ আমাকে জানিয়েছেন, বঙ্গবন্ধুর নাম মুছে সেখানে জাতির পিতা হযরত ইব্রাহিম (আ.) এক্সপ্রেসওয়ে লেখা একটি ব্যানার টাঙিয়ে দিয়েছেন মাদরাসার শিক্ষার্থীরা। ইতোমধ্যে বিষয়টি জেলা প্রশাসক ও আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি। তারা এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

তিনি আরও বলেন, সরকারি কোনো প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করার আগে প্রজ্ঞাপন জারি করতে হয়। হুট করে এটি করা সম্ভব না। কেউ করলেও এটি কার্যকর হবে না। কারণ নাম পরিবর্তনের আগে প্রথমে প্রস্তাব যাবে সচিবের কাছে। তারপর অনুমোদন হয়ে আসলে কার্যকর করা হবে। সে পর্যন্ত আগের নামই থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...