Trending Now

বক্স অফিসে রেকর্ড, ৪ দিনে আয় ৫৬৩ কোটি টাকা

Date:

বিনোদন ডেস্ক : পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙার নতুন সিনেমা ‘অ্যানিমেল’। এতে প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন রণবীর কাপুর-রাশমিকা মান্দানা। গত ১ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে সিনেমাটি। শুধু ভারতের ৪ হাজার পর্দায় প্রদর্শিত হচ্ছে এটি।

মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা বলিউড সিনেমার তালিকায় ‘অ্যানিমেল’ তৃতীয় অবস্থানে। তার আগের দুই অবস্থানে রয়েছে ‘পাঠান’ ও ‘জওয়ান’। প্রথম ৩ দিন সিনেমাটি বক্স অফিসে ঝড় তুলেছে। তবে চতুর্থ দিনে তুলনামূলক সিনেমাটির আয় কমেছে।

বলি মুভি রিভিউজ ডটকম জানিয়েছে, মুক্তির প্রথম দিনে শুধু ভারতে ‘অ্যানিমেল’ সিনেমায় আয় করেছে ৬৩.৮ কোটি রুপি, দ্বিতীয় দিনে আয় করেছে ৬৭.২৭ কোটি রুপি, তৃতীয় দিনে আয় করেছে ৭০.৬৯ কোটি রুপি, চতুর্থ দিনে আয় করেছে ৪০ কোটি রুপি। ভারতে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ২৪১.৭৬ কোটি রুপি। আর বিশ্বব্যাপী সিনেমাটি মোট আয় করেছে ৪২৬ কোটি রুপি। বাংলাদেশি মুদ্রায় ৫৬৩ কোটি ৫০ লাখ টাকার বেশি।

রণবীর-রাশমিকা ছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন— অনিল কাপুর, ববি দেওল, তৃপ্তি, শক্তি কাপুর, প্রেম চোপড়া। ২০০ কোটি রুপি বাজেটের এ সিনেমা প্রযোজনা করছেন গুলশান কুমার।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...