Trending Now

ফেরি থেকে নদীতে পড়ে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার

Date:

সংলাপ প্রতিবেদক : বাগেরহাটের মোরেলগঞ্জে মোবাইল ফোনে কথা বলতে বলতে চলমান ফেরি থেকে নদীতে পড়ে নিখোজ বৃদ্ধ ফজলুল হক (৭০) ভাষমান মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১১ ডিসেম্বর) ভোরে ফেরির পল্টুনের পাশ দিয়ে ভাসমান অবস্থায় এই মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। পরে নিহতের মরদেহ মোড়েলগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করে ফায়ার সার্ভিস। আইনগত প্রক্রিয়া শেষ পুলিশ নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছেন।

এর আগে শুক্রবার (৮ ডিসেম্বর) রাত ১১ টার দিকে মোরেলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ফেরি পারাপারের সময় ওই বৃদ্ধ নদীতে পড়ে ডুবে যান। নিখোজ ফজলুল হক পিরোজপুর জেলার ইন্দুরকানি উপজেলার চর খোলপটুয়া গ্রামের জেন্নাত আলী শেখের ছেলে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন মোরেলগঞ্জের ওয়ার হাউজ ইনস্ট্রাক্টর প্রবীর দেবনাথ বলেন, ঘটনার পরপরই নিখোঁজ ফজলুল হককে উদ্ধারে অভিযান শুরু করি। নদীর গভীরতা ও স্রোতের কারণে আমরা ওই বৃদ্ধের মরাতেও খুঁজে পাইনি। পরে ভাসমান অবস্থায় আমরা তার মরদেহ উদ্ধার করেছি।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসউদ্দিন বলেন, নদীতে পরে বৃদ্ধের মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আমরা নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...