Trending Now

ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরতে দিচ্ছে না ইসরায়েল

Date:

ডেস্ক রিপোর্ট : ইসরায়েল ও হামাস ৪৮ দিন পর শুক্রবার সকাল ৭টা থেকে গাজায় যুদ্ধবিরতিতে গেছে। চারদিনের যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় অবরুদ্ধ গাজার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ শরণার্থী শিবির থেকে নিজ বাড়িতে ফেরার চেষ্টা করছেন। তবে, উপত্যকার উত্তর দিকে ফিরতে একেবারেই নিষেধ করে দিয়েছে ইসরায়েল। দীর্ঘদিন বাড়ির বাইরে থাকা এ মানুষগুলো হতাশ এমন সিদ্ধান্তে। 

আল জাজিরার খবরে বলা হয়েছে, কয়েকদিন আগেই উত্তর গাজায় ব্যাপক বোমাবর্ষণ ও ক্ষেপণাস্ত্র হামলা করে ইসরায়েল। এতে ভিটেমাটি ছেড়ে দক্ষিণ গাজায় স্থানান্তরিত হয় প্রায় ১৭ লাখ মানুষ। যুদ্ধবিরতি হওয়ার কারণে নিজ বাড়িতে ফিরে যেতে চাইছেন ওই বাসিন্দারা। তবে বাড়িতে ফিরতে বাধা দিচ্ছে ইসরায়েল। 

ইসরায়েলি বাহিনী উত্তর ও দক্ষিণ গাজার মধ্যে একটা সামরিক সীমা টেনে রেখেছে। সেটা পেরিয়ে কাউকে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। শুক্রবার যুদ্ধবিরতি চলাকালে কয়েকজন ফিলিস্তিনি জোর করে উত্তর গাজায় যাওয়ার চেষ্টা করেছিলেন। ইসরায়েলি বাহিনী গুলি করে তাদের হত্যা করে। এ সময় অন্তত ১১ জন আহত হন।

আল–জাজিরার প্রতিনিধি হানি মাহমুদ বলেন, গাজাবাসীর মধ্য হতাশা ভর করেছে। সেই সঙ্গে তারা ক্ষোভে ফুঁসছে। তাদের মনে প্রশ্ন, নিরাপদে বাড়ি ফেরার সুযোগ দেওয়ার শর্তটি কেন যুদ্ধবিরতি প্রস্তাবে যুক্ত করা হয়নি? এ জন্য তারা হতাশ।

ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, যুদ্ধবিরতির সুযোগ কাজে লাগিয়ে হামাস বেসামরিক লোকদের গাজার উত্তর অংশে ফিরে যেতে উৎসাহিত করতে পারে বা চাপ দিতে পারে। কিন্তু সে সুযোগ দেওয়া হবে না।

ইসরায়েলের সামরিক মুখপাত্র আভিচায় আদ্রাই সামাজিক যোগাযোগমাধ্যক এক্স-এ একটি বিবৃতিতে বলেছেন, ‘উপত্যকার দক্ষিণ থেকে উত্তরে জনসংখ্যার চলাচলের অনুমতি দেওয়া হবে না। কেবল উত্তর থেকে দক্ষিণে যাওয়া যাবে। গাজা উপত্যকার উত্তরের এলাকাটি একটি যুদ্ধ অঞ্চল এবং সেখানে থাকা নিষিদ্ধ। যুদ্ধ এখনও শেষ হয়নি।’ 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...