Trending Now

ফান্ডের ব্যাংক হিসাবের স্থগিতাদেশ প্রত্যাহারে রেসের আবেদন

Date:

সংলাপ ডেস্ক : দেশের শীর্ষ সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এবং তার অধীনে পরিচালিত সকল ফান্ডগুলোর ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে আবেদন জানানো হয়েছে। 

গত ১১ জুন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের কাছে ফান্ডের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার করে নেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক হাসান ইমাম। 

এর আগে গত ১০ জুন বাংলাদেশ ব্যাংকের- বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) থেকে বাংলাদেশের সকল তফসিলি ব্যাংককে ৩০ দিনের জন্য রেসের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত করার নির্দেশ দেয়। তবে ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে ফান্ডের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতাদেশ প্রত্যাহার চেয়ে বাংলাদেশ ব্যাংকের কাছে আবেদন জানিয়েছে বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট। 

কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ রয়েছে, আপনাদের দৃষ্টি আকর্ষণপূর্বক জানানো যাচ্ছে যে, আপনাদের প্রতিষ্ঠানে বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্ট এবং এর অধীনে পরিচালিত ফান্ডসমূহের সকল ব্যাংক হিসাব, এফডিআর ও এমটিডিআর হিসাবসমূহের লেনদেন মানিলন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ২৩(১)(গ) ধরার আওতায় আগামী ৩০ দিনের জন্য অর্থাৎ ১০ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত স্থগিত করার নির্দেশ দেওয়া হলো। 

বাংলাদেশ রেস অ্যাসেট ম্যানেজমেন্টের পরিচালিত ফান্ডগুলো হলো- এবি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ড, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড, রেস স্পেশাল অপরচুনিটিস ইউনিট ফান্ড, ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং রেস ফাইন্যান্সিয়াল ইনক্লুসন ইউনিট ফান্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

​বিজিবি’র সেপ্টেম্বর মাসের অভিযানে ২৫৪ কোটি ২০ লাখাধিক টাকার চোরাচালান পণ্য ও মাদক জব্দ

​সংলাপ রিপোর্ট ​বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত এলাকাসহ...

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...