Trending Now

ফরিদপুরে ‌ভোক্তা অধিদপ্তরের অভিযানে একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা

Date:

বিশেষ প্রতিবেদন : আলুসহ নিত্যপণ্যের বাজারে বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযান অব্যাহত রয়েছে। এ সময় ‌ একাধিক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়‌। আজ মঙ্গলবার ‌ বেলা ১১ টা থেকে দুপুর ‌ দুইটা ৩০ মিনিট পর্যন্ত ‌ উক্ত অভিযান পরিচালনা করা হয়।

বিশেষ টাস্কফোর্স ও ভোক্তা অধিদপ্তরের অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক ফরিদপুর সদর উপজেলার ভাঙ্গা রাস্তার মোড় ও চকবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে ৪ জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৬,৫০০/- এবং ফরিদপুর জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক কর্তৃক ফরিদপুর সদর উপজেলার হাজী শরীয়তুল্লাহ বাজারে আলু, পেঁয়াজসহ নিত্যপণ্যের দোকানে ক্রয়-বিক্রয় ভাউচার ও মূল্য তালিকা না থাকার অপরাধে ১টি প্রতিষ্ঠানকে ৩,০০০/- জরিমানা করা হয়েছে।

টাস্কফোর্সে সর্বমোট ৫জন ব্যক্তি/প্রতিষ্ঠানকে ৯,৫০০/- জরিমানা করা হয়। আলু খুচরা পর্যায়ে ৭০/-দরে বিক্রি হলেও অভিযানের কারণে প্রতি কেজি ৬৬/- দরে বিক্রি হয়। কেজি প্রতি আলুর দাম ৪/- কমেছে।অভিযানে শৃঙ্খলা বাহিনী বিশেষ করে ব্যাটালিয়ন আনসারের একটি টিম এবং সংশ্লিষ্ট বাজার ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...