Trending Now

ফরিদপুরে বালু দস্যুদের হাত থেকে ‌বাঁচার জন্য মানববন্ধন

Date:

পার্থ প্রতিম ভদ্র: ফরিদপুরে বালু দস্যুদের হাত থেকে ‌ বাঁচার জন্য মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১:৪০ মিনিটে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের ব্যানারে ফরিদপুর সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং ডিগ্রিরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সবুজ শেখ এর বিরুদ্ধে ‌ ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও আওয়ামী লীগের সন্ত্রাসী ভূমিদস্যু আনোয়ার হোসেন আবু, মোঃ আলম শেখ,ও মুরগি আজমের গ্রেপ্তার দাবিতে উক্ত মানববন্ধন ‌ অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবুল কালাম আজাদ বাদশা , জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক ‌ মোজাম্মেল হোসেন মিঠু , স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শেখ সুলতান মাসুদ, ফরিদপুর জেলা ছাত্রদলের ‌ সহ সভাপতি সাকিব মিয়া রাকিব, স্বেচ্ছাসেবক দল নেতা সাজ্জাদ হোসেন সাজু। ডিগ্রীরচর ইউনিয়নের ৭,৮,৯ ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর লাকি বেগম।

এ সময় বক্তারা বলেন, আওয়ামী লীগ সন্ত্রাসী আনোয়ার হোসেন আবু মোঃ আলম শেখ ও মুরগি আজম দীর্ঘদিন যাবত ‌ ফরিদপুর শহর তলির ডিগ্রির চর ‌ও নথচ্যানেল ইউনিয়নে বালু কেটে যাচ্ছে।

তাদের বালিকাটার কারণে সেখানকার পরিবেশ বিপর্যয় হয়েছে ‌। অনেক বাড়িঘর পানি গর্ভে তলিয়ে গেছে। সাধারণ মানুষকে জিম্মি করে ফেলেছে। বালু দস্যু মুরগি আজমের বালি কটার ফলে ধলার মোড় এলাকার পঞ্চাশের অধিক বাড়িঘর নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে এবং বেরিবাধ হয়ে উঠেছে হুমকির সম্মুখীন। যেকোনো সময় বেরিবাধ ভেঙে গিয়ে শহর এলাকা প্লাবিত হতে পারে বলে এলাকাবাসী মনে করছে।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি জানান। অপরদিকে গোলডাঙ্গী ব্রিজ সংলগ্ন এলাকায় সিএনবি ঘাটের ফেলু সেকের ছেলে মোঃ আলম শেখ স্টাইক আকারে বালু সংরক্ষণ করে রেখেছে অবিলম্বে ওই বালু জব্দ করে নিলামে বিক্রি করে বিক্রয় করে ওই টাকা সরকারি কোষাগারে জব্দ করার জন্য দাবি জানিয়েছে এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...