Trending Now

ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল পাঁচজনের ‌আহত দুইজন

Date:

পার্থ প্রতিম ভদ্র: ফরিদপুরে ট্রেন মাইক্রোবাস সংঘর্ষে পাঁচজনের মৃত্যু মৃত্যুবরণ করেছে। এ ঘটনায় অপর দুজন আহত হয়েছেন। ফরিদপুর সদর উপজেলার গেরদা ইউনিয়নের মুন্সিবাজার কাফুরা রেল ক্রসিং এ মর্মান্তিক দুর্ঘটনার ঘটনা ঘটে।

এ সময় ট্রেন ও মাইক্রোবাসের সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরো দুইজন আহত হয়েছে তাদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান রেল ক্রসিং এ ট্রেন যাওয়ার সময় প্রতিদিন হর্ন দিলেও আজ কোন হর্ন দেয়নি। দুপুর বারোটার দিকে রেল ক্রসিং পার হওয়ার সময় মাইক্রোবাসের সাথে ট্রেনের সংঘর্ষ হয়। এ তে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। এছাড়া আহত তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরো একজনের মৃত্যু হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কাফুরা রেল ক্রসিং এ কোন গেটম্যান বা রেল ক্রসিং বার না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটছে। যত দ্রুত সম্ভব এখানে নিরাপত্তার ব্যবস্থা করা হোক। তা না হলে এমন দুর্ঘটনা ঘটতেই থাকবে।ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জনাব নুরুজ্জামান জানান, দুপুর সাড়ে বারোটার দিকে আমরা খবর পাই। তাৎক্ষণিক এসে উদ্ধার তৎপরতা চালাই। মাইক্রোবাসটি ট্রেন ক্রসিং থেকে ট্রেনের ধাক্কায় কমপক্ষে ১০০ ফিট দূরে রেল লাইনের পাশে একটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে। পুকুর থেকে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়েছে। গাড়ির ভিতর বা পুকুরে কাউকে পাওয়া যায়নি।

ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা জানান, মর্মান্তিক এই দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছে। দুই জন আহত অবস্থায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে।

তিনি বলেন, দুঃখের বিষয় গুরুত্বপূর্ণ এই ক্রসিং এ কোন গেটম্যান না থাকায় এমন দুর্ঘটনা ঘটলো। আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি নিহতরা নারায়ণগঞ্জের বাসিন্দা। তাদের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...