Trending Now

ফরিদপুরে খাবারের হোটেলে ভ্রাম্যমান আদালতের অভিযান ও জরিমানা

Date:

পার্থ প্রতিম ভদ্র : ফরিদপুর শহরের বিভিন্ন খাবারের হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি দোকানের অপরিচ্ছন্ন পরিবেশ, মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অপরাধে ১২০০০ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তন্ময় ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের একটি টিম অভিযান পরিচালনা করে।

খাবারের হোটেলের অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি, পরিবেশন ও মুল্য তালিকা না টাঙানোসহ বিভিন্ন অপরাধে শহরের জনতা ব্যাংকের মোড় এলাকায় পাঁচতারা হোটেল এন্ড রেস্টুরেন্টে কে দুই হাজার টাকা ও মুজিব সড়ক ঝিলটুলীতে ধানশিড়ি হোটেল কে ১০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

এছাড়াও বেশ কিছু হোটেলে সতর্কবার্তা দিয়ে যান এই কর্মকর্তা। খাবারের মান ও খাবারের পরিবেশ রক্ষায় এধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

অভিযানের সময় পৌরসভার সেনেটারি অফিসার ও আনসার ব্যাটেলিয়ানের সদস্যরা উপস্থিত ছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...