Trending Now

প্রথম আলো বন্ধু সভার উদ্যোগে তিনটি গ্রামে বাল্যবিয়ে ও ডেঙ্গু  সচেতনতা বিষয়ক অনুষ্ঠান

Date:

পার্থ প্রতিম ভদ্র: প্রথম আলো বন্ধুসভার একটি ভাল কাজের অংশ হিসেবে ফরিদপুর বন্ধুসভার বন্ধুরা ফরিদপুরের তিনটি উপজেলার তিনটি প্রত্যান্ত গ্রামে গিয়ে নারীদের মাঝে ডেঙ্গু সচেতনতা ও বাল্যবিয়ে প্রতিরোধে সভা করেছে। সভায় উপস্থিত নারীদেরকে ডেঙ্গু প্রতিরোধে করনীয় ও বর্জনীয় এবং বাল্যবিয়ের কুফল সম্পর্কে বোঝানো হয়।

গত বুধবার বেলা সাড়ে এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যগ গ্রামের শামীমা বেগমের বাড়ির উঠান ও একইদিন দুপুর আড়াইটা থেকে বিকেল তিনটা পর্যন্ত আলফাডাঙ্গা উপজেলার বানা ইউনিয়নের আড়পাড়া গ্রামের সালমা বেগমের উঠান এবং গতকাল সোমবার বেলা সাড়ে এগারোটা থেকে বারোটা পর্যন্ত মধুখালি উপজেলার কামারখালী গ্রামের আসমা বেগমের বাড়িতে এসব সভা অনুষ্ঠিত হয়।

এ তিনটি সভায় দুই শতাধিত বিভিন্ন বয়সের নারী অংশ নেয়। সচেতনতামূলক এ সভায় মূল আলোচনা করেন ফরিদপুর বন্ধুসভার সদস্য তৃষা দাস। তাকে সহায়তা করেন বন্ধু সভার সদস্য সুব্রত পাল ও সজিব দত্ত।

আলোচনা সভায় ডেঙ্গু সম্পর্কে সচেতনতা করে বলা হয়, রাতের পাশাপাশি দিনে ঘুমালেও অবশ্যই মশারি ব্যবহার করতে হবে। অনেক দিন ধরে কোথাও পানি জমিয়ে রাখা যাবে না। ঘর এবং বাড়ির আশেপাশে সব সময় পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

বাল্যবিবাহের কুফল তুলে ধরে বলা হয়, অপরিণত বয়সে কোন কিশোর বা কিশোরীকে বিয়ে দেওয়া যাবে না। এতে ওই কিশোর-কিশোরীকে শারীরিক ও মানসিক ক্ষতির সম্মুখিন হতে হবে। সন্তান জন্ম নেবে অপুষ্টি নিয়ে। এজন্য পরিণত বয়স না হলে বিয়ের আয়োজন করা যাবে না।

প্রথম আলো ফরিদপুর বন্ধুসভার অর্থ সম্পাদক লক্ষণ চন্দ্র মন্ডল জানান, প্রথম আলো বন্ধুসভা সবসময় ভালো কাজের সাথে থাকে। যা কিছু ভাল তার সাথে প্রথম আলো। সূচনা লগ্ন থেকে বন্ধু সভা এ দায়িত্ব পালন করে যাচ্ছে নিজেদের দায়বদ্ধতা থেকেই। আগামীতে এ কাজ অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...