ডেস্ক রিপোর্ট
ঢাকা, ৩১ ডিসেম্বর ২০২৪: দেশের অন্যতম শীর্ষস্থানীয় আর্থিক প্রতিষ্ঠান এবি ব্যাংক প্রগতি সরণি শাখা, ২০২৪ সালের সফল সমাপ্তি উদযাপন করে তাদের সম্মানিত গ্রাহকদের জানাচ্ছে নতুন বছরের শুভেচ্ছা।
২০২৪ সাল ছিল প্রগতি সরণি শাখার জন্য এক সফল এবং স্মরণীয় বছর। বিগত বছরের তুলনায় এ বছর শাখাটি উল্লেখযোগ্যভাবে তাদের মুনাফা বৃদ্ধি, আমানতের পরিমাণ এবং গ্রাহকসংখ্যা বৃদ্ধিতে সাফল্য অর্জন করেছে। এই সাফল্যের পেছনে রয়েছে গ্রাহকদের অগাধ আস্থা এবং শাখার নিবেদিতপ্রাণ টিমের নিরলস প্রচেষ্টা।
২০২৫ সালেও এই ধারা অব্যাহত রাখতে প্রগতি সরণি শাখা প্রতিশ্রুতিবদ্ধ। ব্যাংকের আধুনিক সেবা, উন্নত প্রযুক্তি এবং গ্রাহকবান্ধব নীতি নিয়ে শাখাটি ভবিষ্যতের সম্ভাবনাকে আরো সম্প্রসারিত করতে প্রস্তুত।
এবি ব্যাংক প্রগতি সরণি শাখার পক্ষ থেকে সকল গ্রাহকদের নতুন বছরের শুভকামনা এবং ধন্যবাদ জানানো হয় তাদের অবিচল সমর্থনের জন্য।
নতুন বছরে এবি ব্যাংকের সাথে সমৃদ্ধি এবং সফলতার পথে এগিয়ে চলুন।



