Trending Now

প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত ; ৪ জনের মৃত্যু

Date:

বিশেষ প্রতিবেদন : দক্ষিণ আমেরিকার দেশ প্যারাগুয়েতে বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চারজনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একজন দেশটির আইনপ্রণেতা রয়েছেন। রোববার এক প্রতিবেদনে বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত শনিবার প্যারাগুয়েতে বিমান দুর্ঘটনায় দক্ষিণ আমেরিকার এই দেশটির একজন আইনপ্রণেতাসহ আরও তিনজন নিহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ জানিয়েছে।

পুলিশের প্রতিবেদনে বলা হয়, আসানসিয়ন থেকে প্রায় ১৮০ কিলোমিটার (১১২ মাইল) দূরে উড্ডয়নের পরপরই বিমানটি বিধ্বস্ত হয়। উড্ডয়নের সময় একটি গাছে ধাক্কা দেয় এবং মাটিতে পড়ার পর আগুন ধরে যায়। এই ঘটনায়  ক্ষমতাসীন কলোরাডো দলের আইনপ্রণেতা ওয়াল্টার হার্মস ও তার তিনজন দলীয় সদস্য নিহত হন বলে বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।

প্যারাগুয়ের ভাইস-প্রেসিডেন্ট পেড্রো আলিয়ানা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বলেছেন, ‘আমাদের সহকর্মী, বন্ধু এবং ভাই ওয়াল্টার হার্মসের মৃত্যুর দুঃখজনক সংবাদটি আমি গভীর বেদনার সাথে জানাচ্ছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...