Trending Now

পেটে ১৮৫ ডিম নিয়ে সৈকতে ভেসে এলো মৃত দুটি মা কচ্ছপ

Date:

বিশেষ প্রতিবেদন : কক্সবাজার সমুদ্র উপকূলের উখিয়া সোনারপাড়া সৈকতে দুটি অলিভ রিডলি প্রজাতির মৃত মা কচ্ছপ ভেসে এসেছে। পঁচে যাওয়া ডিম বাদ দিয়ে এদের একটির পেটে মিললো ৯০ আর অপরটির পেটে মিললো ৯৫টি ডিম। 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের পাশের সোনারপাড়া সমুদ্রসৈকত থেকে মৃত কচ্ছপ দুটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম।

এর আগে গত ৬ দিনে সোনারপাড়া, রেজুখালের মোহনা, হিমছড়ি ও ইনানী সৈকতে ১১টি মা কচ্ছপ ভেসে আসে।

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, সৈকতের বালিয়াড়িতে ডিম পাড়তে এসে জেলেদের জালে বা অন্য কোনোভাবে আঘাত পেয়ে কচ্ছপগুলো মারা পড়ছে। সেন্টমার্টিন থেকে সোনাদিয়া উপকূলে  এ পর্যন্ত ৪১টি মৃত মা কচ্ছপ ভেসে এসেছে। এগুলোর মধ্যে বেশ কয়েকটি মৃত কচ্ছপের পেটে ডিম ছিল। এ ছাড়াও এই কয়েকদিনের ব্যবধানে তিনটি ডলফিন ও একটি বিপন্ন প্রজাতির স্তন্যপায়ী পরপইসের মৃতদেহ ভেসে এসেছে। 

বাংলাদেশ সমুদ্র গবেষণা ইনস্টিটিউটের (বোরি) হিসেব মতে, জানুয়ারি থেকে মঙ্গলবার (২০ ফেব্রিয়ারি) পর্যন্ত কক্সবাজার সমুদ্র উপকূলের সেন্টমার্টিন, সোনাদিয়া, হিমছড়ি, সোনারপাড়া, ইনানী ও টেকনাফ সৈকতে অন্তত ৪১টি মৃত কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সূত্র : রাইজিং বিডি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...