Trending Now

পূর্বধলায় সূর্যোদয় স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

Date:

মোহাম্মদ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোণা: নেত্রকোণার পূর্বধলায় তরুণ-তরুণীদের রক্তদানে উদ্বুদ্ধ করতে বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি ও সদস্য পরিচিতি সভা করেছে চরপাড়া সূর্যোদয় স্পোর্টিং ক্লাব।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) উপজেলার ধলামূলগাঁও ইউনিয়নের চরপাড়া এলাকায় দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক মানুষের বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয় এবং রক্তের গ্রুপ সংগ্রহ করে একটি ডেটাবেজ তৈরি করা হয়। প্রয়োজনের সময় গরিব রোগীদের বিনা মূল্যে রক্ত দেওয়া হবে এই ডেটাবেজ থেকে।

জামাল শাহ দেওয়ান এর পরিচালনায়, সাধারণ সম্পাদক ইউসুফ এর সঞ্চালনায় বন্ধু মহল ব্লাড ব্যাংক এবং স্বপ্নচারী ব্লাড ও হেল্প ফাউন্ডেশন এর সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে ক্লাবের সকল সদস্যদেরকে পরিচয় করিয়ে দেয়া হয় এবং ক্লাবের সকল সদস্য ও উপদেষ্টাদের মাঝে ক্লাবের জার্সি বিতরণ করা হয়।

বন্ধু মহল ব্লাড ব্যাংক এর উপদেষ্টা নূর উদ্দিন জানান, ‘রক্তদানে মানুষকে উদ্বুব্ধ করা এবং ব্লাড ডোনার সংগ্রহ করার লক্ষ্যে আমরা এ কর্মসূচি করছি। এখান থেকে ব্লাড ডোনার লিস্ট করে রক্তের গ্রুপ অনুযায়ী ডেটাবেজ তৈরি করা হয়। পরবর্তী সময়ে রোগীদের চাহিদা অনুযায়ী আমরা বিভিন্ন মানুষ কে বিনা মূল্যে রক্ত দিয়ে থাকি।’

এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন, হাসানুর রহমান হক মিয়া, নুর উদ্দিন মন্ডল দুলাল, দুর্জয় শেখ, এডভোকেট ফজলে রাব্বি, আনিসুর রহমান, মো: ওয়াসিম, কবি শামীম, মো: সেলিম, হাবিবুর রহমান, মো: জুয়েল, মোঃ জহুর খাঁ, মো:আশরাফুল আলম রফিক, হইলন খাঁ, মো: এরশাদ, নুর ইসলাম, শফিক মিয়া, মো:জাহিদ হাসান বাবু, জুনায়েদ হোসেন, মোফাজ্জল হোসেন, আজিজুল, মাজহারুল, আলম, নকিব প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...