Trending Now

পূর্বধলায় বোরো ধান কর্তন উৎসব

Date:

হাবিবুর রহমান, পূর্বধলা নেত্রকোনা ঃ নেত্রকোনার পূর্বধলায় চাষাবাদের আওতায় উৎপাদিত বোরো ধান কর্তন উৎসবের উদ্বোধন ও উন্নয়ন সহায়তার আওতায় কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়েছে।
শনিবার (৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলার সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহেদ পারভেজ।
এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার চন্দন কুমার মহাপাত্র, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. খবিরুল আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর কবীর, সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহানাজ পারভিন মনি, সদর ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান বুলবুল, উপজেলা কৃষক লীগের সভাপতি আইয়ুব আলী প্রমুখ।
সেখানে আবাদকৃত বোরো ধান কম্বাইন্ড হারভেস্টার মেশিনের মাধ্যমে কাটা হয় এবং কৃষকের মাঝে কম্বাইন্ড হারভেস্টার মেশিন বিতরণ করা হয়।
অল্প সময় স্বল্প খরচে ধান কর্তন, মাড়াই ও বস্তাবন্দি করতে পেরে খুশি কৃষক। মাত্র ৬ হাজার টাকায় এক একর জমির ধান ঘরে তুলতে পারবে কৃষক।
কৃষি অফিসার জানান, এ বছর জেলার ৬ উপজেলায় ২১ হাজার ৭’শ ৯০ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...