Trending Now

পাটুরিয়ায় বাল্কহেডের ধাক্কায় যানবাহনসহ ফেরি ডুবি

Date:

সংলাপ ডেস্ক : মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে বাল্কহেডের ধাক্কায় রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে গেছে। বুধবার (১৭ জানুয়ারি) সকালে মাঝ নদীতে নোঙর করে রাখা ফেরিটি ডুবে যায়।

বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) সালাম হোসেন ইসলাম বলেন, এ ঘটনায় তাৎক্ষণিক কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া ফেরি থেকে এখন পর্যন্ত ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফেরিটিতে মোট ৯টি ট্রাক ছিল।

এর আগে, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। রাত দেড়টার দিকে ফেরি চলাচল বন্ধের ঘোষণা দিলে মাঝ নদীতে আটকে যায় রজনীগন্ধা।

আরিচা ফায়ার সার্ভিস জানায়, সকাল ৮টা ১৬ মি‌নিটে খবর পাই পাটুরিয়া ৫ নম্বর ফেরিঘাটের কাছে রজনীগন্ধা নামের একটি ফেরি ডুবে গে‌ছে। ৮ টা ২৩ মি‌নি‌টে আরিচা ফায়ার স্টেশনের ডুবুরি ইউনিট সেখা‌নে পৌঁছে কাজ শুরু করে।

ঘন কুয়াশায় নদীতে থেমে থাকা ফেরি দেখতে না পেয়ে একটি বাল্কহেড ফেরিটিকে ধাক্কা দিলে সেটি ডুবে যায়। রাজধানীর সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে ডুবুরি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...