Trending Now

পাটজাত পণ্য রপ্তানিতে ভর্তুকি পেতে লাগবে সনদ

Date:

সংলাপ ডেস্ক : পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকি পেতে লাগবে এসোসিয়েশনের সনদ। এই সনদ ভর্তুকির আবেদনের সময় দাখিল করতে হবে বলে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে ৩০ জানুয়ারি জারি করা নির্দেশনায় বলা হয়েছে, বিদ্যমান ব্যবস্থায় নির্দেশনা অনুসারে পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে রপ্তানি ভর্তুকির আবেদনের সাথে বাংলাদেশ জুট মিলস এসোসিয়েশন/বাংলাদেশ জুট স্পিনার্স এসোসিয়েশন এর প্রত্যয়ন সনদপত্র দাখিলের আবশ্যকতা রয়েছে। এছাড়া সরকারি সিদ্ধান্তক্রমে জানানো যাচ্ছে যে, আলোচ্য খাতে রপ্তানি ভর্তুকির আবেদনের সাথে উল্লিখিত এসোসিয়েশনের পাশাপাশি বাংলাদেশ জুট গুডস্ এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজেজিইএ) ইস্যুকৃত সনদপত্র গ্রহণযোগ্য হবে। বাংলাদেশ জুট গুডস এক্সপোর্টার্স এসোসিয়েশন তাদের সদস্যভুক্ত রপ্তানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে এ সার্কুলার জারির তারিখ থেকে পরবর্তী সাময়িকভাবে দুই বছরের জন্য সনদপত্র ইস্যু করতে পারবে এবং বৈচিত্র্যকৃত পাটজাত পণ্যের ক্ষেত্রে সনদপত্র ইস্যুর সময় মূল্যমানের ভিত্তিতে পাটের ব্যবহার ন্যূনতম ৫০ শতাংশ হয়েছে বলে এসোসিয়েশন নিশ্চিত করতে হবে।

সার্কুলার জারির তারিখ থেকে জাহাজীকৃত পণ্যের ক্ষেত্রে বর্ণিত নির্দেশনা কার্যকর হবে। পাটজাত পণ্য রপ্তানির বিপরীতে ভর্তুকি পরিশোধ সংশ্লিষ্ট সব সার্কুলারের প্রযোজ্য নির্দেশনা যথারীতি অপরিবর্তিত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...